মালদা

এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ দেওরের বিরুদ্ধে, চাঞ্চল্য গাজোল ব্লকের দহিল এলাকায়

জানা যায়, গাজোল ব্লকের দহিল এলাকার হাটনগর এলাকার এক গৃহবধূ চলতি মাসের ১৬ তারিখে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত তারই দেওর পঙ্কজ বিশ্বাস। গৃহবধূর পরিবারের দাবি, ওই দিন তার মেয়ে স্নান করে ঘরে কাপড় পরছিল। সেই সময়, তার দেওর পঙ্কজ বিশ্বাস ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে  অভিযোগ। এই কথা শ্বশুর শাশুড়িকে জানালে সকলে মিলে তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় পরের দিন গাজোল থানায় শ্বশুরবাড়ির সকলের নামে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিন ওই গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়। 

এবিষয়ে ওই গৃহবধূর মার অভিযোগ, তার জামাই বর্তমানে সৌদি আরবে থাকে, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। তার সুযোগ নিয়ে মেয়ের দেওর ঘড়ে ঢুকে মেয়েকে ধর্ষণ করে। ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/cUaNSv5NyFY